আত্মহত্যার চেষ্টায় অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

আপডেট : ০৮ জুন ২০১৬, ১৩:২০
 
রাজধানীর মহাখালীতে সেনাবাহিনীর এক অবসরপ্রাপ্ত কর্মকর্তা লাইসেন্সকৃত বন্ধুক দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। তার নাম সার্জেন্ট (অব.) রফিকুল ইসলাম (৫০)। তিনি পুনর্ভবা নামের একটি সিকিউরিটি কোম্পানির একজন কর্মকর্তা। 
 
মঙ্গলবার দিবাগত রাত ১০টার দিকে মহাখালীর গজনবী পুকুরপারের ৬৮/২ বাড়িতে এ ঘটনা ঘটে। 
 
তার প্রতিষ্ঠানের লাইসেন্সকৃত একনলা বন্ধুক দিয়ে বুকের বামপাশে এক রাউন্ড গুলি করেন তিনি। তাকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ১০২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
 
বনানী থানার ওসি সালেহ উদ্দিন জানান, তার কাছ থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। সেখানে তিনি পারিবারিক অসন্তোস ও চিকিৎসা জনিত কারণে আত্মহত্যার সিন্ধান্ত নেন বলে উল্লেখ করেছেন। এ ঘটনায় বনানী থানায় এখনও কোনো মামলা হয়নি।