গাজীপুরে ট্রাক-চাপায় আহত কাঁঠাল ব্যবসায়ীর মৃত্যু

আপডেট : ০৮ জুন ২০১৬, ১৪:৪৪
গাজীপুরের সালানা এলাকায় ট্রাক-চাপায় আহত কাঁঠাল ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। নিহত আাজিবুর রহমান (৪০) নেত্রকোণা জেলার দুর্গাপুর থানার রামনগর গ্রামের মৃত আহর উদ্দিনের ছেলে।
 
বুধবার সকাল আটটার দিকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
 
পুলিশ জানায়, মঙ্গলবার রাত ১১টার দিকে ওই ব্যবসায়ী পিকাপ-ভ্যান ভর্তি কাঁঠাল নিয়ে ঢাকার দিকে যাচ্ছিলেন। গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সালনা এলাকায় পৌঁছালে পিকাপ-ভ্যানটির চাকা পামচার হয়ে যায়। সড়কের পাশে ভ্যানটি দাঁড় করিয়ে তিনি চাকা পরিবর্তনের কাজ করছিলেন। এ সময় ঢাকাগামী একটি ট্রাক পেছন থেকে তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল ভর্তি করায়। বুধবার সকাল আটটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
 
নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট আরিফ হোসেন খান তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, ট্রাক ও পিকাপটি জব্দ করা হয়েছে।