টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত আবু সাইদ আহম্মদ ওরফে নুরু মিয়া (৬৩) বেলতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ছিলেন।
বুধবার ভোর রাতে আজগানা ইউনিয়নের বেলতৈল গ্রামে এ ঘটনা ঘটে।
১৩ নং আজগানা ইউপি চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রফিক সিকদার জানান, নিজ বাড়িতে সন্ত্রাসীরা তাকে হত্যা করেছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা মো. ছানোয়ার হোসেন বলেন, ‘কি কারণে কে বা কারা তাকে হত্যা করেছে তার ক্লু পাওয়া যায়নি। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’
মির্জাপুর থানার ডিউটি অফিসার দয়াল চন্দ্র সরকার তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করা হয়েছে। মামলার প্রক্রিয়া চলছে।
