অ্যালবামের মোড়ক উন্মোচন করলেন শতাব্দী রায় ও ববি হক

আপডেট : ০৮ জুন ২০১৬, ১৬:১৭
 
 
গত ভালবাসা দিবসে জিয়াউদ্দিন আলমের কথা ও আয়োজনে ‘গল্প কথা’ অ্যালবামটি ডিজিটালি প্রকাশ পেলেও সিডি আকারে বাজারে আসছে গত সপ্তাহে। গত রবিবার দুপুরে জিসান মাল্টিমিডিয়ার কার্যালয়ে ঘরোয়া আয়োজনে অনুষ্ঠিত হয় অ্যালবামের মোড়ক উন্মোচন । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজলী ছবির অভিনয় করতে আসা কলকাতার প্রখ্যাত অভিনেত্রী শতাব্দী রায় ও নবাগত রণবীর।
‘গল্প কথা’ অ্যালবামটিতে থাকছে ১০টি গান। ১০টি গান নিয়ে সাজানো হয়েছে । গান গেয়েছেন জনপ্রিয় কণ্ঠ শিল্পী সৈয়দ শাহীদ, বেলাল খান, তানভীর শাহিন,লিজা,শাহরিয়ার রাফাত, প্রত্যয় খান, রাফি মাহমুদ, এসডি সাগর, ইয়াসমিন লাবন্য, হাসনাত তুষার ও তৌরি। অ্যালবামে একটি গান লিখেছেন স্নেহাশীষ ঘোষ একটি লিখেছেন ফিদেল নাইম, বাকি ৮টি গান লিখেছেন জিয়াউদ্দিন আলম । অ্যালবামের সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন মুশফিক লিটু, প্রত্যয় খান, রেজয়ান শেখ ও রাফাত।
উল্লেখ্য, যৌথ প্রযোজনার একটি চলচ্চিত্রে দুই বাংলার প্রযোজক হিসেবে একসাথে এক ছবিতে কাজ করছেন কলকাতার শতাব্দী রায় ও ঢাকার ববি হক।