শুক্রবার ১৪ দলের বৈঠক

আপডেট : ০৯ জুন ২০১৬, ১০:১৩
 
আগামীকাল শুক্রবার সকাল ১১টায় আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডিস্থ কার্যালয়ে কেন্দ্রীয় ১৪ দলের এক বৈঠক অনুষ্ঠিত হবে। 
 
বৈঠকে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য ও ১৪ দলের সমন্বয়ক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম। 
 
বৈঠকে সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন মোহাম্মদ নাসিম।