এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের চক্রান্তে জড়িত ৯ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- সাইফুল ইসলাম জুয়েল, রুবেল ব্যাপারী, আবদুস ছাত্তার, মেজবাহ আহমেদ, কাউছার হোসেন, আল আমিন, একরাম হোসেন, হৃদয় ও জাহাঙ্গির।
রাজধানীর বিভিন্ন এলাক থেকে গত বুধবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
ডিএমপির মিডিয়া শাখার উপ কমিশনার মাসুদুর রহমান জানান, গ্রেফতারকৃতরা বিজি প্রেসের এক কর্মচারীর সঙ্গে যোগ সাজস করে এইচএসসি প্রশ্নপত্র ফাঁস করে। ওই কর্মচারী প্রশ্নপত্র ছাপানোর সময় কিছু অংশ মুখস্থ করে ফেলে। মুখস্থ অংশ গ্রেফতারকৃতদের কছে জানিয়ে দেন তিনি। তারা ওইসব প্রশ্নপত্র ফেসবুকে আপলোড করে দেয়। ওই কর্মচারীকে এখনো শনাক্ত করা সম্ভব হয় নি। পরে ফেসবুকের আইডি শনাক্ত করে এই ৯জনকে গ্রেফতার করা হয়েছে।
