অরিজিতের গানের কথা জানতেন না ফাতেহ আলি!

আপডেট : ০৯ জুন ২০১৬, ১১:০০
 
গায়ক রাফাত ফাতেহ আলি খান বলেছেন, সালমান খানের ‘সুলতান’ ছবির জন্য তিনি যে গান গেয়েছেন সেটি প্রথমে অরিজিৎ সিং গেয়েছিলেন তা নাকি জানতেন না।
 
গত মাসে সালমান খানের কাছে প্রকাশ্যে ক্ষমা চেয়েছিলেন অরিজিৎ। ফেসবুকে লেখা চিঠিতে অরিজিৎ ‘সুলতান’ ছবিতে তার গাওয়া গানটি বাদ না দেয়ার জন্য অনুরোধ করেছিলেন। 
 
সম্প্রতি একটি সাক্ষাত্কারে অরিজিৎ জানিয়েছেন, একটি পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তার কিছু মন্তব্য হয়তো সালমান খানের ভাল লাগেনি। অরিজিৎ এও আশা করছেন, সালমান কোনো একদিন তাকে ক্ষমা করে দেবেন।
 
প্রতিবেদনে বলা হয়েছে, ‘জাগ ঘুমেইয়া’ গানটি প্রথমে অরিজিত্ গেয়েছিলেন। কিন্তু পরে রাফাত ফাতেহ আলি খানের গলায় এটি রেকর্ড করা হয়।
 
এ বিষয়ে রাফাত ফাতেহ আলি বলেন, প্রথম কথা হচ্ছে, আমি জানতাম না এই গানটি এর আগে কেউ গেয়েছিল। আমি শুধু এসেছি এবং গানটি গেয়েছি। আমি জানতাম না এরপর কি হয়েছে।
 
আলি আব্বাস জাফরের পরিচালনায় ‘সুলতান’ ছবিতে অভিনয় করেছেন সালমান খান ও আনুশকা শর্মা। আগামী ঈদে ছবিটি মুক্তি পাবে। খবর: এনডিটিভি।