‘নিয়মের বাইরে মুনাফা করতে চাইলে কঠোর ব্যবস্থা’

আপডেট : ০৯ জুন ২০১৬, ১২:৪৫
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, মালামাল কিনে মজুদ রেখে নিয়মের বাইরে মুনাফা করতে চাইলে ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।
 
বৃহস্পতিবার সচিবালয়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে ব্যবসায়ী, আমাদানিকারক, পাইকার, খুচরা বিক্রেতাসহ মন্ত্রণালয়ের অধীনস্থ কর্মকর্তাদের সঙ্গে এক জরুরি বৈঠকে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।
 
বাণিজ্যমন্ত্রী বলেন, গুদাম থেকে মাল কিনে মজুদ রাখার কারণে চট্টগ্রামে একটি কোম্পানিকে জরিমানা ও কর্তৃপক্ষকে গ্রেপ্তারের মতো শাস্তি দেওয়া হয়েছে। মাহে রমজানে কেউ মজুদ রেখে পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি করলে তার অবস্থা চট্টগ্রামের ওই ব্যবসায়ীর মতো হবে।