নাশকতার পাঁচ মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে জামিন দিয়েছে হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি এ কে আমে আসাদুজ্জামান ও বিচারপতি মোহম্মদ আতাউর রহমানের ডিভিশন বেঞ্চ এই আদেশ দেয়।
সর্বশেষ পাঁচ মামলায় জামিন পাওয়ায় রফিকুল ইসলামের কারামুক্তিতে আর কোনো বাধা থাকল না বলে জানিয়েছেন তার আইনজীবীরা।
পাঁচ মামলায় আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে তা নামঞ্জুর করে রফিকুল ইসলামকে কারাগরে পাঠায় নিম্ন আদালত। এই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে জামিন আবেদন করেন তিনি।
আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট এ জে মোহম্মদ আলী ও ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী। শুনানি শেষে আদালত জামিন মঞ্জুর করে।
