রাজধানীতে পৃথক ঘটনায় ছুরিকাঘাতে ভাই-বোনসহ তিনজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দু’জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী। তারা আপন ভাই-বোন।
আহতরা হলেন- ঢাবির গণিত বিভাগের স্নাতকোত্তর শেষ বর্ষের ছাত্র ইজাজুল হক (২৬) ও তার ছোটবোন ব্যবস্থাপনা বিভাগের স্নাতক তৃতীয় বর্ষের ছাত্রী ফারিয়া তাবাসসুম (২১) এবং কবির হোসেন (২৪)।
বৃহস্পতিবার ভোরে রাজধানীর টিকাটুলির মোড়ে ও গেন্ডারিয়ার জুটবাগিচা এলাকায় এসব ঘটনা ঘটে।
আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
