ঈদ উপলক্ষে ব্যাগপ্যাকার্সে 'ক্যালকুলেটর নষ্ট ডিসকাউন্ট'

আপডেট : ০৯ জুন ২০১৬, ১৬:৪৫
পবিত্র রমজান ও ঈদ উপলক্ষে 'ক্যালকুলেটর নষ্ট ডিসকাউন্ট' অফারের ঘোষণা করেছে ব্যাগপ্যাকার্স (bagpackersbd.com)। এর আওতায় প্রতিষ্ঠানটি থেকে যে কোন ধরণের ব্যাগ কিনলে ক্রেতারা একটি ক্রাচ কার্ড পাবেন, এটি ঘষলেই মিলবে নগদ টাকা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন ব্যাগপ্যাকার্সের প্রতিষ্ঠাতা রিয়াজ আহমেদ বাবু। 
 
তিনি বলেন, ক্রেতাদের ভিন্ন অভিজ্ঞতার সঙ্গে পরিচয় করিয়ে দিতেই আমাদের এই ‘ক্যালকুলেটর নষ্ট ডিসকাউন্ট' অফারের আয়োজন। লেডিস ব্যাগ, হ্যান্ড পার্স, অফিস ব্যাগ, ল্যাপটপ ব্যাগ, লাগেজ, কাঁধের ব্যাগ, ট্রাভেল ব্যাগ এবং পার্টি ব্যাগের ওপর এই অফার গ্রহণ করতে পারবেন ক্রেতারা।
 
তিনি আরো জানান, প্রথম রমজান (৭ জুন) থেকে শুরু হওয়া এ আয়োজন চলবে ২০ রমজান (২৬ জুন) পর্যন্ত। অফারটি পেতে ক্রেতাদের অবশ্যই ২০ রোজার মধ্যে কেনাকাটা করতে হবে। এদিকে শুধু অনলাইনে নয়, অফলাইনেও চলছে এ আয়োজন। ঈদ উপলক্ষে নতুন নতুন কালেকশনে সাজানো হয়েছে রাজধানীর মোহাম্মদপুরের জাকির হোসেন রোডে প্রতিষ্ঠানটির তিনটি শাখা। বিস্তারিত: ০১৯১৩-৪৭১০৮৩, ০১৯৪৪-৩৫৫৩৪৩ নম্বরে।