‘সুলতান’ ছবির শুটিং শেষ করে বুদাপেস্ট থেকে মুম্বাই ফিরেছেন সালমান খান। বৃহস্পতিবার সকালে মুম্বাই বিমানবন্দরে পৌঁছালে তার সঙ্গে দেখা যায় লুলিয়া ভান্তুরকেও।
প্রতিবেদন অনুযায়ী, গত ২ জুন বুদাপেস্টের উদ্দেশ্যে মুম্বাই ত্যাগ করেন সালমান ও লুলিয়া। তবে সেসময় পাপ্পারাজিদের ক্যামেরা বিরাট-আনুশকাকে নিয়ে ব্যস্ত থাকায় সালমান-লুলিয়া তাদের চোখ ফাঁকি দিয়ে চলে যান।
বেশ কিছুদিন ধরে রোমানিয়ান টিভি ব্যক্তিত্ব লুলিয়া ভান্তুরের সঙ্গে সালমান খানের প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে। মুখে স্বীকার না করলেও প্রায়শই সালমানের সঙ্গে দেখা যায় লুলিয়াকে। এর আগে সালমানের পরিবারের সঙ্গে অবকাশযাপন ও প্রীতি জিনতার বিয়ের অনুষ্ঠানে ‘দাবাং’ তারকার দেখা গিয়েছিল রোমান সুন্দরীকে। ভারতের বিভিন্ন গণমাধ্যমের খবর, আগামী ডিসেম্বরে নাকি বিয়ে করতে যাচ্ছেন সালমান-লুলিয়া। কিন্তু এই বিষয়ে কোনো কথা বলেননি সালমান ও তার পরিবার।
‘সুলতান’ ছবিটি আলি আব্বাস জাফরের পরিচালনায় ছবিতে আরো অভিনয় করেছেন আনুশকা শর্মা, রণদীপ হুদা ও অমিত সাদ। খবর: এনডিটিভি।
