পরের ম্যাচেও থাকছেন না সুয়ারেজ

আপডেট : ০৯ জুন ২০১৬, ১৫:৫৬
ইনজুরির কারণে কোপা আমেরিকায় উদ্বোধনী ম্যাচে খেলতে পারেননি লুইস সুয়ায়েজ। তবে এখনও ফিটনেস ফিরে পাননি বার্সার এই ফরোয়ার্ড। তাই বৃহস্পতিবার ভেনেজুয়েলার বিপক্ষেও খেলতে পারবেন না উরুগুয়ের এই তারকা।
 
কোপা দেল রের ফাইনালে সেভিয়ার বিপক্ষে বার্সার ম্যাচে চোট পান সুয়ারেজ। এমন চোটের ফলে শঙ্কা দেখা দেয় হয়তো পুরো টুর্নামেন্ট থেকে ছিটকে যাবেন উরুগুয়ের এই তারকা। কিন্তু শঙ্কা দূর করে ইতোমধ্যে অনুশীলনে ফিরেছেন। যদিও পুরোপুরি ফিট হতে পারেননি।
 
এ প্রসঙ্গে উরুগুয়ে কোচ তাবারেজ বলেন, ‘সুয়ারেজ এখনও তার পুনর্বাসন চালিয়ে যাচ্ছে। পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত তাকে দলে নেওয়া হচ্ছে না।’