দলের সঙ্গে অনুশীলনে মেসি

আপডেট : ০৯ জুন ২০১৬, ১৬:৩১
কোপা আমেরিকার উদ্বোধনী ম্যাচে খেলতে পারেন নি, তবে পানামার বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে ফিরতে পারেন আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি।
 
শিকাগোতে দলের সঙ্গে অনুশীলন করেছেন আর্জেন্টিনা অধিনায়ক।  গত মাসে হন্ডুরাসের বিপক্ষে প্রীতি ম্যাচে পিঠে চোট পেয়েছিলেন মেসি। চিলির বিপক্ষে আর্জেন্টিনার প্রথম ম্যাচে খেলতে পারেননি তিনি।
 
শিকাগোতে ইলানয় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে গত বুধবার দলের সতীর্থদের সঙ্গে অনুশীলন করেন মেসি। আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশন তাদের ওয়েবসাইটে এই অনুশীলন সেশনের ছবি দিয়েছে।
 
ধারণা করা হচ্ছে, পানামার বিপক্ষে বাংলাদেশ সময় আগামী শনিবার সকালের ম্যাচে খেলতে পারবেন ২৮ বছর বয়সী এই তারকা।