খ্রিস্টান ব্যবসায়ী হত্যা : সবুজ আরও ৩ দিনের রিমান্ডে

আপডেট : ০৯ জুন ২০১৬, ১৬:৫৮
নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়ায় সুনীল দানিয়েল গমেজ (৬০) নামে এক খ্রীস্টন মুদি দোকানীকে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে আটক ভাড়াটিয়া ট্রাক ড্রাইভার আব্দুল্লাহ আল মামুন সবুজের (৩০) আরও তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
 
 এর আগে প্রথম দফায় তাকে দুইদিনের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। 
 
জানা গেছে, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে নাটোরের গোয়েন্দা পুলিশের ওসি আব্দুল হাই আটক ট্রাক ড্রাইভার সবুজকে নাটোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করেন। এ সময়  দুই দিনের রিমান্ডে মামলার সহায়ক কিছু তথ্য পাওয়া গেছে জানিয়ে তদন্ত কর্মকর্তা আরও ৫ দিনের রিমান্ডে নেয়ার আবেদন করেন। আদালতের বিচারক শামসুল আল আমিন শুনানি শেষে তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। 
 
প্রসঙ্গত, রোববার দুপুর ১২টার দিকে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া মা মারিয়া গীর্জার পশ্চিম পাশে সুনীল দানিয়েল গমেজ (৬০) নামে এক খ্রিস্টার মুদি দোকানীকে কুপিয়ে হত্যা করে।