ঢাকা প্রিমিয়ার লিগে ব্যাক টু ব্যাক সেঞ্চুরি করলেন ভিক্টোরিয়ার ওপেনিং ব্যাটসম্যান আব্দুল মজিদ। বৃহস্পতিবার ফতুল্লায় গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ফতুল্লায় তার ইনিংসের ওপর ভর করেই ভিক্টোরিয়া নির্ধারিত ৩৩ ওভারে ২১৯ রান সংগ্রহ করে।
সেঞ্চুরি করে সর্বোচ্চ স্কোরার ইমতিয়াজ হোসেন তান্নাকে টপকে শীর্ষেও উঠে এসেছেন তিনি। মোহাম্মদ শরীফের বল লং অফে ঠেলে দিয়েই সেঞ্চুরি পূর্ণ করেন আব্দুল মজিদ। আর তাতেই প্রিমিয়ার লিগের চলতি আসরে প্রথম ব্যাক টু ব্যাক সেঞ্চুরির মাইফলক স্পর্শ করেন তিনি।
৯২ বলে ৮ চার ও ২ ছয়ে মজিদ তার ১০০ রানের ইনিংসটি সাজিয়েছেন। এরমধ্যে একটি ছক্কা মিড উইকেট ও স্পিনার ইমামুল মুস্তাকিমের মাথার উপর দিয়ে মারেন ২৫ বছর বয়সী এই ক্রিকেটার। অপর ছক্কাটি মারেন স্পিনার মঈনুল ইসলামকে মিড উইকেটের উপর দিয়ে।
আগের ম্যাচে ব্রাদার্সের বিপক্ষে ১১৮ রানের ইনিংস খেলেছিলেন মজিদ।
