প্রিমিয়ার লিগের স্বত্ব সাইফ পাওয়ারটেকের

আপডেট : ০৯ জুন ২০১৬, ১৮:০৮
আগামী ৫ বছরের জন্য বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের স্বত্ব কিনে নিলো সাইফ পাওয়ারটেক। বৃহস্পতিবার এক সভা শেষে বাফুফে জানায়, বার্ষিক ৪ কোটি টাকায় প্রতিষ্ঠানটি এ স্বত্ব কিনে নেয়।
 
নতুন চুক্তি অনুযায়ী ঢাকাসহ সারা দেশের ৬টি ভেন্যুতে প্রিমিয়ার লিগের খেলা আয়োজন করা হবে।  ঢাকার বাইরে ফুটবল ছড়িয়ে দেয়ার কাজ করবে সাইফ পাওয়ার টেক।