চ্যালেঞ্জ নিতে ‘উড়তা পাঞ্জাবে’ অভিনয় করেছেন আলিয়া

আপডেট : ০৯ জুন ২০১৬, ২০:২১
মুক্তির আগেই ‘উড়তা পাঞ্জাব’ বিতর্কের মধ্যে দিয়ে চললেও, এই ছবিতে অভিনয়ের সুযোগ হাতছাড়া করতে চাননি অন্যতম চরিত্র আলিয়া ভাট। তিনি বলেন, এই ছবিকে তিনি চ্যালেঞ্জ হিসেবেই গ্রহণ করেছিলেন।
 
নিজের ছোট্ট ক্যারিয়ারে ২৩ বছরের আলিয়া ইতিমধ্যেই বেশ কিছু ভিন্ন চরিত্রে অভিনয় করেছেন। ‘হাইওয়ে’ এবং ‘টু স্টেটস’ ছবিতে তাঁর অভিনয় দর্শকদের মন কেড়েছে। আলিয়া জানান, তিনি এমন চরিত্র করতে চান, যা ভক্তরা তাঁকে নিয়ে ধারণাই করতে পারবে না। এই ছবিতে তাঁকে এক মানসিক দৃঢ় বিহারী মহিলার ভূমিকায় দেখা গিয়েছে। অভিনেত্রী জানান, স্ক্রিপ্ট পড়ার পর এই চরিত্রটি তাঁকে আকৃষ্ট করে। এর মধ্যে তিনি একটা চ্যালেঞ্জ খুঁজে পেয়েছেন।
 
আলিয়া বলেন, আমি এমনই ভিন্ন চরিত্রে অভিনয় করতে চায়। আমি চাই না এমন কোনো চরিত্র, যা আমি আগেও করেছি। এই ছবিতে এমন একটি চরিত্র পেয়েছি যা আগে আমি করিনি। ফলে, এটা আমার কাছে একটা চ্যালেঞ্জ ছিল।
 
আলিয়া জানিয়েছেন, চরিত্রটিকে ফুটিয়ে তুলতে তাকে কর্মশালায় যোগ দিতে হয়েছিল। বিহারের গ্রামের মহিলাদের আদব-কায়দা শিখতে হয়েছে, তাঁদের কথা বলার ধরন রপ্ত করতে হয়েছে। কারণ, শহরের মেয়ের থেকে গ্রামের মহিলারা আলাদা হন। আলিয়া বলেন, আমরা অনেক সময় হাত নেড়ে, চোখ ঘুরিয়ে কথা বলি। কিন্তু, গ্রামের মহিলাদের কথা বলার সময় চোখে-মুখে এমন কোনও ভঙ্গি থাকে না। তাঁদের চাহনিতে কোনও অনুভূতি ফুটে ওঠে না। ইন্ডিয়ান এক্সপ্রেস।