ছয় হাজারি ক্লাবে মুশফিক

আপডেট : ০৯ জুন ২০১৬, ১৮:১৪
তামিম ইকবালের পর দ্বিতীয় বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে লিস্ট ‘এ’ক্রিকেটে ৬ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন মুশফিকুর রহিম।বুধবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত শেখ জামালের বিপক্ষে ম্যাচে এই মাইলফলকে পৌঁছান বাংলাদেশের টেস্ট দলের অধিনায়ক।
 
লিস্ট ‘এ’ ক্রিকেটে ২২০ ম্যাচে এখন পর্যন্ত মুশফিকের সংগ্রহ ৬ হাজার ৪৮ রান। ৭ সেঞ্চুরি ও ৩৬ হাফ সেঞ্চুরিতে এই সংগ্রহ মুশফিকের।
 
এর আগে চলতি মৌসুমে প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ৬ হাজার রান পূর্ণ করেছেন তামিম ইকবাল। তার বর্তমান সংগ্রহ ৬১৭২ রান।এছাড়া ৫ হাজার ৩২৪ রান নিয়ে তৃতীয় অবস্থানে আছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
 
অন্যদিকে ৫ হাজার ১৩০ রান নিয়ে চতুর্থ অবস্থানে আছেন মাহমুদউল্লাহ রিয়াদ।
 
পঞ্চম অবস্থানে আছেন মোহাম্মদ আশরাফুল। ফিক্সিংয়ের দায়ে অভিযুক্ত হওয়ার আগে তাঁর রান ছিল ৪ হাজার ৬৭১ রান।