সিলেটে ছাত্রলীগ নেতা আলীকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন

আপডেট : ১০ জুন ২০১৬, ০০:০৩
আলী হোসেন নামের এক জেলা ছাত্রলীগ নেতাকে ৭২ ঘণ্টার মধ্যে গ্রেফতারের দাবিতে পাঁচটি এলাকায় গতকাল বৃহস্পতিবার মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।  নগরীর উপশহর মেইন রোডে অনুষ্ঠিত মানববন্ধনে ২৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বাদশা মিয়া সভাপতিত্ব করেন। তিনি বলেন, ছাত্রলীগের আলী হোসেনের  অবৈধ জায়গা দখল, সন্ত্রাসী কর্মকাণ্ড ও চাঁদাবাজির কারণে অতিষ্ঠ সিলেট নগরীর গাজী বুরহান উদ্দিন আবাসিক এলাকা, তেররতন, সৈদানীবাগ, উপশহর ও সাদারপাড়া  এলাকার বাসিন্দারা।
 
মানববন্ধনে বক্তারা বলেন, পাঁচটি এলাকার স্থানীয় ব্যক্তিদের উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত জায়গার ওপর আলী হোসেন সাইনবোর্ড লাগিয়ে মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছে। চাঁদা না দিলে বিভিন্নভাবে এমনকি পুলিশ দিয়েও হয়রানি করে থাকে।

 

মানববন্ধনে উপস্থিত ছিলেন উমেদ চৌধুরী, শাহেদ চৌধুরী, কচ্চু মিয়া, ফয়জু মিয়া, কাদির মিয়া, বাবুল মিয়া, মুতাল্লিব আহমদ, হোসেন আহমদ, মান্নান আহমদ, আক্কাছ আলী, কালাম আহমদ প্রমুখ।