বাংলাদেশের পেস সেনসেশন মুস্তাফিজুর রহমানকে অভিনন্দন জানিয়েছে কোমল পানীয় প্রতিষ্ঠান কোকা কোলা। শুক্রবার এক ভিডিওবার্তার মাধ্যমে তাকে অভিনন্দন জানায় প্রতিষ্ঠানটি।
‘বাড়ির পাশে তেতুলিয়া মাঠ, এখানেই শুরু এক অবিশ্বাস্য উথ্থানের। সাতক্ষীরা থেকে শের-ই-বাংলা, আর শের-ই-বাংলা থেকে দেশের বাইরে, সারা বিশ্বকে তাক লাগিয়ে, ভিন দেশের মাটিতে টুর্নামেন্ট জয়ের স্বাদ পেলো মুস্তাফিজ! অভিনন্দন, এগিয়ে যাও একই তালে!’
এভাবেই টাইগার পেসার মুস্তাফিজকে অভিনন্দন জানিয়ে একটি ভিডিওবার্তা প্রকাশ করেছে কোকা-কোলা।
আন্তর্জাতিক ক্রিকেট মাতানোর পর আইপিএলেও চমক দেখিয়েছেন মুস্তাফিজ। সেখানে সানরাইজার্স হায়দ্রাবাদকে চ্যাম্পিয়ন করাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এই কাটার মাস্টার।
