সবসময়ই মেসিকে সমর্থন দিয়ে এসেছেন আর্জেন্টাইন কিংবদন্দী দিয়েগো ম্যারাডোনা। তবে পেলের সামনে এবার মেসিকে ব্যক্তিত্বহীন বললেন তিনি। বৃহস্পতিবার প্যারিসে এক অনুষ্ঠানে জনসম্মুখে মুখোমুখি হয়েছিলেন দুই কিংবদন্তি পেলে ও ম্যারাডোনা।
অনুষ্ঠানে পেলের সঙ্গে আলাপচারিতায় ম্যারাডোনা বলেন, ‘নেতা হতে যা প্রয়োজন সেগুলো মেসির নেই।’
ম্যারাডোনা বলেন, ‘সে (মেসি) মানুষ হিসেবে ভালো। কিন্তু তার কোনও ব্যক্তিত্ব নেই। নেতা হতে যা প্রয়োজন সেগুলো ওর নেই।’
জবাবে পেলে বলেন, ‘আমি বুঝতে পেরেছি। আমরা অতীতে যেরকম ছিলাম মেসি ঠিক তেমন নয়।’
