ফেল দেখানো ৫ শিক্ষার্থী পেল ‘এ প্লাস’

আপডেট : ১০ জুন ২০১৬, ১৮:০৪
 
রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন অনুষ্ঠিত এবারের এসএসসি পরীক্ষায় উত্তরপত্র পুনঃনিরীক্ষণের ফলাফল গত বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে। এতে ৫ জন পরীক্ষার্থী আগের ফেল থেকে জিপিএ-৫ পেয়েছে। মোট ফল পরিবর্তন হয়েছে ৩০৬ শিক্ষার্থীর।
 
শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক সামসুল কালাম আজাদ জানান, আবেদনকারীর ফলাফল বদলে যাওয়ার ঘটনা অনেক কম। তারপরও মূল্যায়নে ঘাটতির ফলে এ ধরনের ঘটনা এড়াতে পরীক্ষকদের খাতা মূল্যায়নে আরও যত্মবান হওয়ার পরামর্শ দেয়া হবে।
 
তিনি জানান, ফল পুননিরীক্ষণে ফেল থেকে পাস করেছেন ৭৪ জন। আর ফেল থেকে জিপিএ পাঁচ পেয়েছেন ৫ জন। অন্যরা বিভিন্ন গ্রেড পয়েন্ট অর্জন করেছেন।
 
উল্লেখ্য, গত ১১ মে রাজশাহীসহ সারাদেশে এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। ফলাফল প্রকাশের পর ১২ মে থেকে ১৮ মে পর্যস্ত খাতা পুননিরীক্ষণের আবেদনপত্র গ্রহণ করা হয়। এতে ৩০ হাজার ৪০৩ ছাত্র-ছাত্রী আবেদন করে।