দেশে ফিরেছেন স্পিকার

আপডেট : ১১ জুন ২০১৬, ১২:১৮
 
চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপারসন ড. শিরীন শারমিন চৌধুরী। শুক্রবার দিবাগত রাতে স্পিকার ঢাকায় ফেরেন বলে শনিবার সংসদ সচিবালয় থেকে জানানো হয়েছে।
 
তিনি গত ২ জুন চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান।
 
স্পিকারকে অভ্যর্থনা জানাতে জাতীয় সংসদের প্রধান হুইপ আ স ম ফিরোজ, হুইপ ইকবালুর রহিম, বেগম মাহজাবিন খালেদ এমপি, বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. মো. আবদুর রব হাওলাদারসহ সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত ছিলেন।