‘জঙ্গিদের মূল উৎপাটন করে জনগণকে সুরক্ষা দিতে হবে’

আপডেট : ১১ জুন ২০১৬, ১৫:০৯
জঙ্গিদের মূল উৎপাটন করে জনগণকে সুরক্ষা দিতে হবে। আর  তাই সন্ত্রাসী সংগঠন ও এর মদতদাতাদের আঁতাত ভেঙে দিতে হবে। অন্যথায় দেশ নিরাপদ হবে না। একইসঙ্গে দেশের ১৬ কোটি মানুষকে পুলিশি সুরক্ষা দেয়া সম্ভব নয়। 
 
শনিবার সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে সম্মিলিত নাগরিক সমাজ আয়োজিত গোলটেবিল বৈঠকে নিরাপত্তা বিশেষজ্ঞ মেজর জেনারেল (অব.) আব্দুর রশিদ এ কথা বলেন।
 
আব্দুর রশিদ বলেন, জঙ্গিদের রাজনৈতিক হাতিয়ার বানানোর কুশীলবদের নজর রাখতে হবে। কেননা, ভিনদেশি মদত প্রবাহিত হয় দেশীয় পৃষ্ঠপোষকদের মাধ্যমে। তাই পৃষ্ঠপোষক থেকে জঙ্গিদের আলাদা করতে হবে।