হঠাৎ করেই বিয়ের ঘোষণা দিলেন ভিট-চ্যানেল আই টপ মডেল খ্যাত অভিনেত্রী সানজিদা তন্ময়। শনিবার বিকালে রাজধানীর মোহাম্মদপুরে তন্ময়ের নিজ বাসায় বিয়ে হবে বলে জানান তিনি।
বর কাজী এরশাদুর রশিদ বনি। তিনি ঢাকার বাসিন্দা। বনি দীর্ঘদিন ধরেই লন্ডনভিত্তিক একটি এনজিও ওয়ার্ল্ডভিশন ইন্টারন্যাশনাল’র ডিরেক্টর পদে কর্মরত আছেন।
তন্ময় বলেন, ‘হঠাৎ করেই পারিবারিকভাবে বিয়ে করতে হচ্ছে। কাউকেই সেভাবে বলতে পারিনি। একেবারেই ঘরোয়া আয়োজন। তবে ঈদের পর একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হবে। সেখানে আমার শোবিজের সহকর্মী ও বন্ধুদের নিমন্ত্রণ করবো।’
