ভিডিও দিয়ে মুস্তাফিজুরকে অভিনন্দন জানালো কোকা-কোলা

আপডেট : ১১ জুন ২০১৬, ১৯:২২
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) শিরোপার স্বাদ নেয়ায় ভিডি’ওর মাধ্যমে সানরাইজার্স হায়দ্রাবাদের পেসার মুস্তাফিজুরকে অভিনন্দন জানালো কোমল পানীয় প্রস্তুতকারী কোম্পানি কোকা-কোলা। বাল্যকালে মুস্তাফিজুরের বেড়ে উঠা গ্রামের চিত্র, বন্ধুদের সাথে খেলাধুলা নিয়ে এই ভিডিও চিত্র প্রস্তুত করে কাটার মাস্টারকে অভিনন্দন জানায় কোমল পানীয় কোম্পানিটি। 
 
কোকা-কোলার ব্র্যান্ড অ্যাম্বাসেডর মুস্তাফিজ।  এক বছর আন্তর্জাতিক অঙ্গন কাঁপানোর পর আইপিএলের নবম আসরে নিজের জাত চিনিয়েছেন মুস্তাফিজ। ১৬ ম্যাচে ১৭ উইকেট নিয়ে আইপিএলের উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার জিতে নেন তিনি। তার এমন পারফরমেন্স শিরোপাও জয় করে হায়দ্রাবাদ। আইপিএলের প্রথম আসরে খেলতে নেমে শিরোপার স্বাদ পান মুস্তাফিজুরও। 
 
শিরোপার স্বাদ নেয়ায় তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর মুস্তাফিজুরকে ধন্যবাদ জানালো কোকা-কোলা কোম্পানি। সেই ভিডিও চিত্র আজ প্রকাশ করলো কোমল পানীয় কোম্পানিটি। ভিডিও চিত্রটিতে মুস্তাফিজের গ্রাম সাতক্ষীরার তেতুলিয়াকে তুলে ধরা হয়। ভাইয়ের সঙ্গে সাইকেলে ঘুরে বেড়ানো, শৈশবের ক্লাবে বন্ধুদের সাথে খেলায় মেতে উঠা ছাড়াও অনেক কিছু ছিলো ভিডিওটিতে।