জিম্বাবুয়ের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টুয়েন্টি ম্যাচ খেলতে ভারত অনভিজ্ঞ দল পাঠানোয় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন দেশটির ভারপ্রাপ্ত কোচ ও দক্ষিণ আফ্রিকার সাবেক পেসার মাখায়া এনটিনি। সিরিজ শুরুর আগে তিনি বলেন, ‘আমাদের দুর্বল ভেবে অনভিজ্ঞ দল পাঠালে তাদের আমরা বড় ধরনের লজ্জা দিবো। যাতে দেশে গিয়ে তারা শক্তিশালী দল পাঠায়।
চলমান সিরিজের আগে গেল দুই সফরে জিম্বাবুয়েতে কম শক্তিশালী পাঠিয়েছিলো ভারত। শুধুমাত্র ভারতই নয়, গত কয়েকটি সিরিজে অন্যান্য ক্রিকেট দেশও জিম্বাবুয়েতে কম শক্তির দল পাঠিয়েছিলো। এমন চিত্র দেখে এবার চটেছেন জিম্বাবুয়ে ভারপ্রাপ্ত কোচ এনটিনি।
ভারতের বিপক্ষে সিরিজ শুরুর আগে কোচের দায়িত্ব নিয়েই নিজের অভিমত ব্যক্ত করেছেন এনটিনি। তিনি বলেন, সাম্প্রতিক পারফরমেন্সে আমরা দুর্বল হতে পারি। তাই বলে এখানে শক্তিশালী দল না পাঠালে তাদের আমরা বড় ধরনের লজ্জা দিবো। যাতে দেশে গিয়ে তারা শক্তিশালী দল পাঠায়।
বড় দলগুলোর বিপক্ষে না খেললে তো ছোট দলগুলো ভালো দলে পরিণত হবে না। তাই জিম্বাবুয়েতে অভিজ্ঞ ও শক্তিশালী দল পাঠানোর পরামর্শ দিলেন এনটিনি, আমাদের খেলোয়াড়রা বর্তমানে ক্লান্ত। আর বর্তমান দলটিও বেশ দুর্বল। তারপরও আমরা বড় দলগুলো সাথে খেলতে চাই। বেশি বেশি ম্যাচ খেলতে পারলেই আমরা অনেক বেশি শিখতে পারবো। কিন্তু কেউ দুর্বল দল পাঠালে তা আমাদের জন্য ক্ষতিকর। তারপরও যদি এই পরিস্থিতি অব্যাহত থাকে, তবে তাদের আমরা শিক্ষা দিবো। যাতে তারা এমন আচরন ভবিষ্যতে না করে। ক্রিকইনফো।
