শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লীগের (ডিপিএল) সুপার সিক্সের প্রথম রাউন্ড। রবিবার প্রথম রাউন্ডের প্রথম দিনই মাঠে নামছে ছ’টি দলই।
ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে মুখোমুখি হবে ভিক্টোরিয়া স্পোটিং ক্লাব ও প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব, মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে লড়বে মোহামেডান স্পোটিং ক্লাব ও লিজেন্ডস অব রূপগঞ্জ এবং সাভারের বিকেএসপির তিন নম্বর মাঠে মুখোমুখি হবে প্রাইম দোলেশ্বর স্পোটিং ক্লাব ও আবাহনী লিমিটেড।
লিগ পর্বে ১১ খেলায় লড়াই করে ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে সুপার সিক্সে উঠে ভিক্টোরিয়া। সমানসংখ্যক ম্যাচে অংশ নিয়ে ১৪ পয়েন্ট অ্যাকাউন্টে রেখে সুপার সিক্স নিশ্চিত করে মোহামেডান, দোলেশ্বর, আবাহনী ও রূপগঞ্জ। ১২ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠস্থানে থেকে সুপার সিক্সের টিকিট পায় প্রাইম ব্যাংক।
লিগ পর্ব শেষে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লীগের পয়েন্ট টেবিল (শীর্ষ ছয় দল) :
দল ম্যাচ জয় হার টাই পরিত্যক্ত পয়েন্ট রান রেট
| ভিক্টোরিয়া স্পোটিং ক্লাব | ১১ | ৭ | ৩ | ১ | ০ | ১৫ | +০.৩৭০ |
| মোহামেডান স্পোটিং ক্লাব | ১১ | ৭ | ৪ | ০ | ০ | ১৪ | +০.৪৮৩ |
| প্রাইম দোলেশ্বর স্পোটিং ক্লাব | ১১ | ৭ | ৪ | ০ | ০ | ১৪ | +০.৩৮২ |
| আবাহনী লিমিটেড | ১১ | ৭ | ৪ | ০ | ০ | ১৪ | +০.৩২৬ |
| লিজেন্ডস অব রুপগঞ্জ | ১১ | ৬ | ৩ | ১ | ১ | ১৪ | +০.১৮৮ |
| প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব | ১১ | ৬ | ৫ | ০ | ০ | ১২ | +০.১৪৩ |
সুপার সিক্সের প্রথম তিন রাউন্ডের সূচি :
প্রথম রাউন্ড
১২-০৬-২০১৬ ভিক্টোরিয়া স্পোটিং ক্লাব বনাম প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ফতুল্লা
১২-০৬-২০১৬ মোহামেডান স্পোটিং ক্লাব বনাম লিজেন্ডস অব রুপগঞ্জ মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম
১২-০৬-২০১৬ প্রাইম দলেশ্বর স্পোটিং ক্লাব বনাম আবাহনী লিমিটেড বিকেএসপি-৩
