কন্যাকে আম খাওয়ানোর ভিডিও শেয়ার করলেন সাকিব

আপডেট : ১১ জুন ২০১৬, ২০:৩৩
বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ক্রিকেটার হওয়ার পাশাপাশি তার পরিচয় এখন একজন বাবাও। নিজের ৬ মাস বয়সী কন্যা সন্তানকে প্রথম আম খাওয়ানোর ভিডিও শেয়ার করেছেন তিনি।
 
গত বছরের নভেম্বরের ৯ তারিখ সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশিরের কোল আলো করে আসে তাদের প্রথম সন্তান আলাইনা হাসান অব্রি। সেই কন্যার বয়স বৃহস্পতিবার সাত মাস পার হয়েছে। আদরের কন্যাকে প্রথমবার আম খাওয়ানোর ভিডিও নিজের অফিসিয়াল ফেসবুক একাউন্ট থেকে শেয়ার করেছেন সাকিব আল হাসান। সেখানে দেখা যায় অব্রি আগ্রহ নিয়ে বাবার হাতে আম খাচ্ছে। ভিডিওর ক্যাপশন দিয়েছেন সাকিব, সে প্রথমবারের মতো আম খাচ্ছে।