গেণ্ডারিয়ায় ৩ ‘ছিনতাইকারী’ গুলিবিদ্ধ

আপডেট : ১২ জুন ২০১৬, ১০:৪১
 
রাজধানীর গেণ্ডারিয়ায় শনিবার গভীর রাতে পুলিশের গুলিতে তিন যুবক আহত হয়েছেন। পুলিশ দাবি করেছে, গুলিবিদ্ধ তিন যুবক ছিনতাইকারী।
 
তারা হলেন- সজীব (২২), মিলন (২১) ও স্বপন (২০)। এদের প্রত্যেকের পায়ে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে গুলি করা হয়েছে।
 
গেণ্ডারিয়া থানার এসআই মনির হোসেন জানান,  রাত তিনটার দিকে গেন্ডারিয়ার নামাপাড়া এলাকায় পুলিশের টহল ডিউটির সময় কয়েকজন ছিনতাইকারী একজন পথচারীর কাছ থেকে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে পালিয়ে যাচ্ছিল। এসময় তাদের ধাওয়া করলে পালিয়ে যাওয়ার সময় পুলিশ শটগান থেকে গুলি করে। পরে তিন ছিনতাইকারীকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করতে সক্ষম হয়। রাতেই এসআই শাহজাজাহন মিয়া গুলিবিদ্ধ তিন ছিনতাইকারীকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।