বর্তমানে অক্ষয় কুমারের অভিনয় সমালোচকদের প্রশংসা কুড়ায়। বক্স অফিসেও ভাল ব্যবসা করছে তার অভিনীত ছবিগুলো। কিন্তু একটা সময় ছিল যখন তার অভিনয়ের কারণে তাকে ‘ফার্নিচার’ বলে ডাকত।
চলতি বছরের শুরুতে মুক্তি পেয়েছে অক্ষয় অভিনীত ‘এয়ারলিফট’ ছবিটি। সম্প্রতি মুক্তি পেয়েছে কমেডি ছবি ‘হাউজফুল ৩’। দুইটি বিপরীত চরিত্রে কিভাবে সাবলীলভাবে অভিনয় করলেন-এমন প্রশ্নের জবাবে অক্ষয় বলেছেন, আমি প্রথমে চিত্রনাট্য পছন্দ করি। এরপর সেই অনুযায়ী সামনের দিকে আগাই। আমি যখন বলিউডে আসি তখন আমার অভিনয় করলে আমাকে ফার্নিচার বলে ডাকা হতো। আমি যদি করতে পারি, তাহলে সবাই করতে পারবে।
অক্ষয়কে পরবর্তীতে ‘রুস্তম’ ছবিতে দেখা যাবে। ছবিতে তাকে একজন নাবিকের চরিত্রে দেখা যাবে। এতে আরো অভিনয় করবেন ইলিয়ানা ডি ক্রুজ ও এশা গুপ্তা।
