বলিউড অভিনেত্রীদের সঙ্গে প্রেমের বিষয়ে রণবীরের না!

আপডেট : ১২ জুন ২০১৬, ১৭:১৪
 
সম্প্রতি বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফের সঙ্গে প্রেমের সম্পর্ক ভেঙে গেছে অভিনেতা রণবীর কাপুরের। কিন্তু এরপরই তার সঙ্গে আরেক অভিনেত্রী কঙ্গনা রণৌতের সঙ্গে সম্পর্কের গুঞ্জন উঠেছে। তবে শোনা গেছে, রণবীর নাকি বলিউডের অভিনেত্রীদের কাছ থেকে দূরত্ব বজায় রাখার চেষ্টা করছেন। 
 
বলিউডলাইফ ডটকমের প্রতিবেদনে বলা হয়েছে, ‘তামাশা’ অভিনেতা বলিউড অভিনেত্রীদের সঙ্গে আর কোনো সম্পর্কে জড়াতে চাইছেন না।  
 
কিছুদিন আগে শোনা গিয়েছিল, রণবীর দিল্লির এক মেয়ের সঙ্গে প্রেম করছেন। এর আগে দুই দুই অভিনেত্রী দীপিকা পাড়ুকোণ ও ক্যাটরিনা কাইফের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল তার। কিন্তু কোনো সম্পর্কই টিকেনি। তাহলে কি দিল্লির মেয়ের সঙ্গে প্রেমের বিষয়টি সত্যি হতে যাচ্ছে! খবর: জিনিউজ।