বিজয়নগরে সাজাপ্রাপ্ত আসামিসহ আটক ৩

আপডেট : ১২ জুন ২০১৬, ১৪:৫৩
 
ব্রাহ্মণবাড়িয়ায় বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
 
শনিবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে উপজেলার কাসেমপুর থেকে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি মস্তু প্রকাশ মোস্তফা (৩৫), কাশিনগর থেকে একাধিক মামলার আসামি তৌহিদ (৪০) ও শ্রীপুর থেকে মাদক বিক্রেতা কেফায়েতউল্লাহকে (২৫) আটক করা হয়।
 
এ ব্যাপারে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আরসাদ জানান, রাতভর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। রবিবার সকালে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে ।