শেষ আট নিশ্চিত করতে মাঠে নামছে ব্রাজিল

আপডেট : ১২ জুন ২০১৬, ১৬:০৬
জিতলেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত।  ড্র হলেও সুযোগ থাকছে।  এমন সমীকরণ সামনে রেখে গ্রুপ পর্বের শেষ ম্যাচে পেরুর মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল। দুই দলেরই পয়েন্ট সমান।
 
বাংলাদেশ সময় সোমবার যু্ক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসে সকাল সাড়ে ৬টায় ব্রাজিল-পেরু ম্যাচটি শুরু হবে। একই দিন ভোর সাড়ে ৪টায় হাইতির বিপক্ষে মাঠে নামবে ইকুয়েডর।
 
পয়েন্ট টেবিলে দুই ম্যাচ শেষে এক জয় ও এক ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে ব্রাজিল। সমান পয়েন্টে গোল ব্যবধানে পিছিয়ে থাকা পেরু দুইয়ে। তিনে থাকা ইকুয়েডরের সংগ্রহ দুই ড্রয়ে ২ পয়েন্ট। এখনো জয়ের দেখাই পায়নি হাইতি।