কাফনের কাপড় পাঠিয়ে তথ্যমন্ত্রীকে হত্যার হুমকি

আপডেট : ১২ জুন ২০১৬, ১৭:৪৬
কাফন পাঠিয়ে জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে হত্যার হুমকি দিয়েছেন অজ্ঞাতরা। রবিবার সকালে কাফনের কাপড় ও চিঠি পাঠিয়ে হুমকি দেওয়া হয় বলে জানিয়েছেন তথ্যমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা সাজ্জাদ হোসেন।
 
তিনি বলেন, ‘সকালে জাসদের কার্যালয়ের সিঁড়িতে কে বা কারা একটি প্যাকেট রেখে যায়। সেটা খুলে দেখা যায়, এর মধ্যে একটি সাদা কাফনের কাপড়। তার ওপর লাল কালিতে লেখা ‘কোরআনের আ​ইন বিরোধিতাকারী ইনুর মৃত্যুদণ্ড।’
 
ইতোমধ্যে পল্টন থানার অফিসার ইনচার্জ মোরশেদ আলম ঘটনাস্থল পরিদর্শন করে হুমকি সংক্রান্ত সাদা কাপড় ও চিঠিসহ আলামত জব্দ করেন। ঘটনার পর পরই পল্টন থানার এসআই মশিউর আলম বাদী হয়ে একটি জিডি করেন।