কোহলিকে টনি ক্রুজের উপহার

আপডেট : ১২ জুন ২০১৬, ১৬:৪২
ক্রিকেটের বাইরে কোহলির ফুটবলের প্রতি শখ এখন অনেকেরই জানা। ভারতের অনুশীলনে প্রায়ই বিরাট কোহলির ফুটবল স্কিল দেখতে পাওয়া যায়। আর এদিকে ইউরো টুর্নামেন্টের জন্য নিজের টুইটারে জার্মানি দলের জার্সি পরে একটি ছবিও পোস্ট করেছেন কোহলি।
 
এবার জার্মানি তারকা ফুটবলার টনি ক্রুস কোহলিকে উপহারও পাঠালেন। কোহলির জার্মানিপ্রীতির কথা শুনে জার্মানি ও রিয়াল মাদ্রিদ তারকা ক্রুস কোহলির জন্য টি-শার্ট উপহার পাঠান। নিজের টুইটারে ক্রুস উপহার পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন।