ফেডারেশন কাপে বিজেএমসি-রহমতগঞ্জের পয়েন্ট ভাগাভাগি

আপডেট : ১২ জুন ২০১৬, ১৯:৩০
ফেডারেশন কাপের প্রথম ম্যাচে মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে দারুণ খেলেছিল রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি। ২-২ গোলে মোহামেডানের সঙ্গে ড্র করেছিল তারা। এবার দ্বিতীয় ম্যাচেও বিজেএমসির সঙ্গে ড্র করলো তারা।
 
কোয়ার্টার ফাইনালে যাওয়ার লক্ষ্য নিয়ে নিজেদের দ্বিতীয় ম্যাচে টিম বিজেএমসির মুখোমুখি হয় তারা।
 
রবিবার বিকেলে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে জয়ের দেখা পায়নি রহমতগঞ্জ। তবে হারেওনি। ১-১ গোলে বিজেএমসির সঙ্গে ড্র করে কোয়ার্টার ফাইনালে এক পা দিয়ে রেখেছে পুরান ঢাকার ক্লাবটি।
 
শেষ ম্যাচে মোহামেডান স্পোর্টিং ক্লাব যদি টিম বিজেএমসিকে হারিয়ে দেয় তাহলে রহমতগঞ্জ কোয়ার্টার ফাইনালে যাবে। আর যদি মোহামেডান ড্র করে। তাহলেও সুযোগ থাকবে তাদের সামনে। তবে মোহামেডান হেরে গেলে টিম বিজেএমসির সঙ্গে কোয়ার্টার ফাইনালে যাবে রহমতগঞ্জ।
 
এদিন প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই লিড নেয় টিম বিজেএমসি। ম্যাচের ৬৪ মিনিটে বিজেএমসির নাইজেরিয়ান মিডফিল্ডার স্যামসন ইলিয়াসু গোল করে দলকে এগিয়ে নেন। তাকে গোলে সহায়তা করেন আরেক মিডফিল্ডার আব্দুল্লাহ পারভেজ। 
ম্যাচের ৯০ মিনিটে গোলটি শোধ দেন রহমতগঞ্জের রফিকুর রহমান মামুন। বিজেএমসির গোলরক্ষক আরিফুজ্জামান হিমেল রহমতগঞ্জের দিদারুল আলমের বাকানো শট রুখে দেন। কিন্তু বল গিয়ে পড়ে মামুনের সামনে। তিনি বল জালে জড়াতে ভুল করেননি। শেষ পর্যন্ত ১-১ গোলের সমতা নিয়েই শেষ হয় ম্যাচ।
 
ম্যাচসেরা হন বিজেএমসির বিজেএমসির নাইজেরিয়ান মিডফিল্ডার স্যামসন ইলিয়াসু। 
IMG0
দুই ম্যাচ থেকে ২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে রহমতগঞ্জ। এক ম্যাচ থেকে বিজেএমসি ও মোহামেডানের সংগ্রহ ১ পয়েন্ট করে।