রাজধানীর মিরপুরে আগুনে স্বামী-স্ত্রীসহ দগ্ধ ৩

আপডেট : ২০ মার্চ ২০১৯, ১৩:১৭

রাজধানীর মিরপুরে একটি বাসায় অগ্নিকাণ্ডে স্বামী-স্ত্রীসহ তিনজন দগ্ধ হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

 

মঙ্গলবার রাত ৩টার দিকে ১৩ নম্বর সেকশনে শ্যামলপল্লি নতুন বাজার এরাকায় একটি টিনশেড বাসায় আগুনের এ ঘটনা ঘটে।

 

দগ্ধ তিনজন হলেন, পোশাক কারখানার কর্মী মোহাম্মদ হান্নান (৩৫), আছিয়া বেগম (২৮) ও আছিয়ার ভাই অটোরিকশা চালক উজ্জ্বল (৩০)।

 

প্রত্যক্ষদর্শীরা জানায়, রাতে আগুন দেখে এলাকাবাসী এগিয়ে আসেন। সবাই মিলে আগুন নিভিয়ে ফেলেন। পরে সকাল ছয়টায় তাদের হাসপাতালে নিয়ে আসা হয়।

 

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া।

 

ইত্তেফাক/এমআরএম