আড়াইহাজারে মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট : ১৩ জুন ২০১৬, ১৬:৪৯
পুলিশের বিশেষ অভিযানে তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী কাসেমকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ।
 
সোমবার দুপুরে সদর পৌর সভার বাঘানগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি নরসিংদী জেলার মনোহরদী উপজেলার মহিষাকান্দি গ্রামের সেকান্দর বেপারীর ছেলে।
 
আড়াইহাজার থানার ওসি সাখাওয়াত হোসেন জানান, কাসেম তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। বাঘানগর এলাকায় ভাড়া থেকে দীর্ঘদিন ধরে মাদক ও সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে আসছিল।