আওয়ামী লীগ সংসদীয় বোর্ডের সভা আগামীকাল

আপডেট : ১৩ জুন ২০১৬, ১৭:১৩
 
আগামীকাল মঙ্গলবার বিকেল চারটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগ সংসদীয় বোর্ডের এক সভা অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগ ও সংসদীয় বোর্ডের সভাপতি শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করবেন।
 

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম সংশ্লিষ্ট সকলকে সভায় যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।