আইপিএলের নবম আসরের আয় ২৫০০ কোটি রুপি

আপডেট : ১৩ জুন ২০১৬, ১৭:১৫
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নবম আসরটি ছিলো বাকি আসরগুলোর থেকে সফল। আয়ের দিক দিয়ে লিগটি ছাড়িয়ে গেছে অষ্টম আসরের রেকর্ড।
 
এই আসরে টুর্নামেন্টটি আয় করেছে ভারতীয় রুপিতে প্রায় ২৫০০ কোটি। যা গতবারের থেকে গ্রোথ রেটে প্রায় দ্বিগুণেরও বেশি। আয়ের উৎস ছিলো টেলিভিশন, স্পন্সরশিপ, টিকিট বিক্রি ও বিসিসিআইয়ের অন গ্রাউন্ড স্পন্সরশিপ। এছাড়া টেভিভিশনে ম্যাচ চলাকালীন বিজ্ঞাপনগুলোও এই আয় বাড়াতে বড় ভূমিকা রেখেছে।
 
আইপিএলের অফিসিয়াল ব্রডকাস্টার ছিল সনি পিকচার্স নেটওয়ার্ক। এই প্রতিষ্ঠানটি থেকে এসেছে এক হাজার ১০০ কোটি ভারতীয় রুপি। ৮টি দলের ফ্রাঞ্চাইজি স্পন্সর থেকে এসেছে ২০০ থেকে ২৩০ কোটি রুপি।
 
এদিকে বিসিসিআই তাদের মাঠের স্পন্সর থেকে পেয়েছে ২২০ থেকে ২৫০ কোটি। আর আসরের ডিজিটাল রাইট হোল্ডার হটস্টার দিয়েছে ৪০ কোটি। টিকিট বিক্রির থেকে আয় হয়েছে প্রায় ১০ কোটি রুপি।