ত্রয়োদশ শিক্ষক নিবন্ধনের প্রাথমিক নির্বাচনী পরীক্ষার ফল প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ।
এই পরীক্ষায় স্কুল পর্যায়ের জন্য ৯১ হাজার ৫৬৪ জন এবং কলেজ পর্যায়ের ৫৫ হাজার ৬৯৮ জন উত্তীর্ণ হয়েছে। স্কুল পর্যায়ের প্রিলিমিনারি পরীক্ষায় তিন লাখ ২৫ হাজার ৭২৮ জন অংশ নিয়েছিলেন। পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছিলেন তিন লাখ ৭৪ হাজার ২৪৭ জন। আর কলেজের জন্য দুই লাখ ২৭ হাজার ৭৮৬ জন আবেদনকারীর মধ্যে পরীক্ষা দিয়েছিলেন দুই লাখ দুই হাজার ২৯ জন।
প্রিলিমিনারির ফল ntrca.teletalk.com.bd ওয়েবসাইট থেকে জানা যাচ্ছে।
প্রাথমিক নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণদের যথাক্রমে আগামী ১২ ও ১৩ অগাস্ট লিখিত পরীক্ষায় বসতে হবে। বেসরকারি স্কুল-কলেজে শিক্ষক হতে চাইলে নিবন্ধন পরীক্ষার সনদ থাকতে হয়।
