বগুড়ার ধুনটে জমি নিয়ে বিরোধে শালিস বৈঠকে সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
সোমবার দুপরে উপজেলার পূর্ব গুয়াডহরি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষে আহতরা হলেন- ধুনট উপজেলার পূর্ব গুয়াডহরি গ্রামের জালাল মোল্লার ছেলে শাহ জামাল সেখ (৫০), তার স্ত্রী দেলোয়ারা খাতুন (৪০), ছোট ভাই শাহ আলী (৪০), আবুল হোসেনের ছেলে আনোয়ার হোসেন (২৬), শামীম হোসেন (৩২), মোনছের আলীর ছেলে নায়েব আলী (৫০), আবুল হোসেন (৬০), সাহেব আলীর ছেলে শফিকুল ইসলাম (২৬), করিম বক্স (২০) ও হায়দার আলী (২৫)।
স্থানীয়রা জানান, আবুল হোসেন সঙ্গে শাহজামাল সেখের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছে। এ বিষয় নিয়ে সোমবার সকালের দিকে পূর্ব গুয়াডহরি গ্রামে সমঝোতা বৈঠক বসে। ওই বৈঠকে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে আহতদের উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন স্বজনরা।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনী ব্যবস্থা নেয়া হবে।
