অবকাশে হাইকোর্টের ১৮ বেঞ্চ পুন:র্গঠন করলেন প্রধান বিচারপতি

আপডেট : ১৩ জুন ২০১৬, ২১:৩৭
 
আগামী ১৭ জুন থেকে সুপ্রিম কোর্টে অবকাশ শুরু হবে। অবকাশকালীন সময়ে জরুরি বিষয়সূমহ শুনানি ও নিষ্পত্তির জন্য প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বেঞ্চ পুন:র্গঠন করেছেন। সোমবার বেঞ্চ পুন:র্গঠন সংক্রান্ত আদেশ জারি করেন তিনি।
 
ওই আদেশ অনুযায়ী বিচারপতি সৈয়দ এবি মাহমুদুল হক ও বিচারপতি রাজিক আল জলিল; বিচারপতি এসএম এমদাদুল হক ও বিচারপতি জাফর আহমেদ; বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ উল্লাহ; বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী; বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মো. ইকবাল কবিরের ডিভিশন বেঞ্চকে জরুরি রিট মোশন শুনানির এখতিয়ার প্রদান করা হয়েছে। এছাড়া বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি মো. ফরিদ আহমদ শিবলী; বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি আমির হোসেন; বিচারপতি সৌমেন্দ্র সরকার ও বিচারপতি জেএন দেব চৌধুরী; বিচারপতি মো. শওকত হোসেন ও বিচারপতি কেএম কামরুল কাদেরের ডিভিশণ বেঞ্চ গ্রহণযোগ্য ফৌজদারি মোশন, ফৌজদারি আপিল ও তৎসংক্রান্ত জামিনের আবেদনপত্র শুনবে। এছাড়া বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি কাশেফা হোসেন; বিচারপতি মো. আবু তারিক ও বিচারপতি মাহমুদুল হক; বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মো. সেলিমের ডিভিশণ বেঞ্চকে দেওয়ানি মোশন শুনানির এখতিয়ার প্রদান করেছেন প্রধান বিচারপতি। এছাড়া বিচারপতি কৃঞ্চা দেবনাথ, বিচারপতি বিচারপতি মো. খসরুজ্জামান, বিচারপতি নজরুল ইসলাম তালুকদারকে একক বেঞ্চে গ্রহণযোগ্য ফৌজদারি মোশন এবং বিচারপতি কাজী রেজাউল হক, বিচারপতি খুরশীদ আলম সরকার ও বিচারপতি আশীষ রঞ্জন দাসকে দেওয়ানি রিভিশণ মামলা শুনানির জন্য এখতিয়ার দেয়া হয়েছে।