পরবর্তী ছবিতে বিপাশা বাসু তার স্বামীর শেষের নাম যোগ করে নতুনভাবে আবির্ভূত হবেন। অবশ্য, ইনস্টাগ্রামে এরই মধ্যে নিজের নাম পরিবর্তন করে বিপাশা সিং গ্রোভার লিখেছেন। তবে বাদ রয়েছে তার টুইটার অ্যাকাউন্ট।
এ বিষয়ে বিপাশার হাস্যোজ্জ্বল উত্তর, টুইটারে আমি নাম পরিবর্তন করতে চেয়েছিলাম। কিন্তু নামটি বড় বিধায় এটি গ্রহণ করেনি। ছবিতেও আমার নাম পরিবর্তন করে বিপাশা বাসু সিং গ্রোভার করছি। এটা পুরো একটি বাক্য এবং আমি এটি পছন্দ করেছি।
এরকম বড় নাম নেয়ার কারণ সম্পর্কে জানতে চাইলে বিপাশার উত্তর, কেন নয়? আমি ব্যাক্তির ক্ষেত্রে কোনো পরিবর্তন আনছি না। শুধু আমার স্বামীর না আমার পারিবারিকভাবে নাম হিসেবে রাখছি। বিবাহিত হয়ে আমি খুশি। স্বামীর দেখাশুনা করতে পেরে আমি খুশি।
গত ৩০ এপ্রিল টিভি তারকা করণ সিং গ্রোভারকে বিয়ে করেন বিপাশা বাসু। খবর: বলিউড লাইফ।
