সর্বস্তরের শ্রদ্ধা জানানোর জন্য অধ্যাপক মনিরুজ্জামান মিঞার মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে নেয়া হয়েছে। মঙ্গলবার বেলা পৌনে ১১টার দিকে তার মরদেহ বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সামনে নেয়া হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারীরা ছাড়াও সমাজের বিভিন্ন স্তরের মানুষ তার মরদেহে শ্রদ্ধা নিবেদন করছেন।
দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয মসজিদে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
ইউজিসির প্রাক্তন চেয়ারম্যান ও মনিরুজ্জামান মিঞার সহকর্মী নজরুল ইসলাম বলেন, রাষ্ট্র একজন ভালো মাপের শিক্ষাবিদকে হারাল, ভাল মানুষ হারাল। দেশের সামাজিক, রাজনৈতিক, শিক্ষার উন্নয়নে মনিরুজ্জামান মিঞার অবদান অনস্বীকার্য।
