নাশকতার দুই মামলায় জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বিএফইউজে'র (একাংশ) সাংবাদিক নেতা শওকত মাহমুদকে জামিন দিয়েছেন হাইকোর্ট।
মঙ্গলবার বিচারপতি এম, ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ এ আদেশ দেয়। আদালতে শওকত মাহমুদের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল শেখ এ কে এম মনিরুজ্জামান কবির।
গত বছর ১৮ আগস্ট নাশকতার মামলায় শওকত মাহমুদকে গ্রেফতার করে পুলিশ। এরপর বিভিন্ন মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে জিজ্ঞাসাবাদের জন্য কয়েক দফায় রিমান্ডে নেয়া হয়।
তার বিরুদ্ধে আনা সব মামলায় জামিন না হওয়ায় এখনই তিনি মুক্তি পাচ্ছেন না বলে জানিয়েছেন তার আইনজীবী। বর্তমানে তিনি কাশিমপুর কারাগারে বন্দি রয়েছেন। খবর- বাসস।
