কোপা আমেরিকার গ্রুপ পর্বের শেষ খেলায় মাঠে নামছে ফেভারিট আর্জেন্টিনা। বুধবার সকালে ‘ডি’ গ্রুপের ম্যাচে বলিভিয়ার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা।
বাংলাদেশ সময় সকাল আটটায় সিয়াটলের সেঞ্চুরিলিঙ্ক ফিল্ডে ম্যাচটি শুরু হবে। আর্জেন্টিনা আগেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে রেখেছে। কাল জিতলে বা ড্র করলে তারা গ্রুপ চ্যাম্পিয়ন হবেন মেসিরা।
এই ম্যাচে অবশ্য বলিভিয়া সান্ত্বনার জয় খুঁজবে। আগের দুইটি ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে তারা।
এই ম্যাচে আর্জেন্টিনা নিয়মিত একাদশের কয়েকজন খেলোয়াড়কে বিশ্রাম দেওয়া হতে পারে। চোট পাওয়া অ্যাঞ্জেল ডি মারিয়াকে খেলানোর ঝুঁকি হয়তো নেবেন না মার্টিনো। বিশ্রাম দেওয়া হতে পারে লিওনেল মেসিকেও।
অন্যদিকে, চিলি ও পানামার উভয় দলেরই শেষ আটে খেলার সুযোগ আছে। উভয় দলেরই পয়েন্ট এখন তিন। যারা জিতবে তারাই কোয়ার্টার ফাইনালে উঠবে। তবে, ড্র হলে সুবিধা পাবে চিলি। কারণ, গোল ব্যবধানে পানামার চেয়ে অনেক এগিয়ে তারা।
