ম্যাককালাম ছাড়া নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি ঘোষণা

আপডেট : ১৪ জুন ২০১৬, ১৭:৫৬
ব্রেন্ডন ম্যাককালামের অবসরের পর নতুন মৌসুমের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে নিউজিল্যান্ড ক্রিকেট। এছাড়া বাদ পড়েছেন অভিজ্ঞ গ্রাণ্ট ইলিয়ট।
 
গত মৌসুমে বড় ভাই নাথান ম্যাককালামের সঙ্গে সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন ব্রেন্ডন ম্যাককালাম।
 
প্রথমবারের মতো তালিকাভুক্ত হয়েছেন বাঁহাতি ব্যাটসম্যান হেনরি নিকোলস ও অলরাউন্ডার জর্জ ওয়ার্কার। এবারের কেন্দ্রীয় চুক্তিতে ক্রিকেটারদের সংখ্যা ২০ থেকে ২১-এ উন্নীত করেছে এনজেডসি।
 
চুক্তিবদ্ধ খেলোয়াড়: কোরি অ্যান্ডারসন, ট্রেন্ট বোল্ট, ডগ ব্রেসওয়েল, মার্ক ক্রেইগ, মার্টিন গাপটিল, ম্যাট হেনরি, টম লাথাম, মিচেল ম্যাকক্লেনাঘান, অ্যাডাম মিলনি, কলিন মুনরো, জেমস নিশাম, হেনরি নিকোলস, লুক রনকি, মিচেল স্যান্টনার, ইশ শোধি, টিম সাউদি, রস টেইলর, নিল ওয়াগনার, বিজে ওয়াটলিং, কেন উইলিয়ামসন, জর্জ ওয়াকার।